রিটার্ন এবং রিফান্ড (Return and Refund)

সম্মানিত গ্রাহক ‘নাগাল এন্টারপ্রাইজ’ এর রিটার্ন ও রিফান্ড পলিসি নিম্নরূপ:

  • অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাবার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের হটলাইনে ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। তবে অবশ্যই সে পণ্যের গায়ে কোন স্ক্র্যাচ ফেলা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে অন্যথায় তা পরিবর্তনযোগ্য নয়। ক্রেতা যেভাবে প্রোডাক্টটি পেয়েছে সেভাবে অপরিবর্তিত অবস্থায় পণ্যটিকে ‘নাগাল এন্টারপ্রাইজ’ ফেরত পাঠাতে হবে।
  • অনলাইন অর্ডার এর পণ্য ডেলিভারি ম্যান থেকে রিসিভ করার পর যদি বক্স দেখে মনে হয় তা আপনার অর্ডারক্রীত পণ্য না তাহলে বক্স খুলে পণ্য ব্যবহার করলে এবং বক্স নষ্ট করলে সেই পণ্য পরবর্তীতে পরিবর্তনযোগ্য হবে না।
  • পণ্যটি হাতে পাওয়ার পর আমরা কোনোরকম ত্রুটি আছে কিনা তা যাচাই করে দেখব। যদি গ্রাহকের দ্বারা কোনোভাবে পণ্যটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাহক পণ্যটির গ্যারান্টির আওতাভুক্ত হবেন না। অন্যথায় আমরা গ্রাহককে সম্পূর্ণ নতুন একটি পণ্য বুঝিয়ে দেয়ার বাবস্থা করব।
  • ক্রেতা যদি ডেলিভারি ম্যান এর মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে ইচ্ছুক অথবা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্য আনার পর যদি পণ্য ভাঙ্গা অথবা পোড়া/ জ্বলা অবস্থায় পাওয়া যায় তবে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।
  • বিক্রি হওয়া পণ্য কোন উপযুক্ত কারণ ছাড়া ফেরত বা পরিবর্তন করা যাবে না। অর্থাৎ, ‘নাগাল এন্টারপ্রাইজ’ এর ওয়েবসাইটে থাকা বিবরণী দেখে ক্রয়কৃত পণ্য ডেলিভারি কর্মী থেকে রিসিভ করার পর তা আপনার নির্দিষ্ট ডিভাইসে সাপোর্ট করছে না অথবা তা এখন আর কিনতে ইচ্ছুক নন, এসকল কারনে পণ্য ফেরত অথবা পরিবর্তনযোগ্য নয়।
  • কোন ধরণের সফটওয়্যার/সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর তা রিটার্ন অথবা রিফান্ডযোগ্য নয়।
  • ক্রেতা কোন ব্যাবহৃত পণ্য ফেরত দিতে পারবে না।
  • নির্দিষ্ট কারনে পণ্য রিটার্ন দেয়ার পর অথবা গ্রহণযোগ্য কারনে মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস এবং কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।
  • সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ অনলাইন গেটওয়ে / ব্যাংক ট্রান্সফার রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য ।
  • কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ করবে না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা গ্রহণ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  • সম্মানিত ক্রেতাগন যদি পেমেন্ট করার সময় কোন প্রকার ক্যাশব্যাক পেয়ে থাকেন তাহলে রিফান্ড করার সময় ক্যাশব্যাকের সমপরিমান টাকা কেটে রাখা হবে।

নিম্নলিখিত পরিস্থিতিতে রিফান্ড বা রিটার্ন অনুরোধ গ্রহণ করা হবে না:

  1. ভুল করে বা অনিচ্ছাকৃতভাবে অর্ডার করা হলে এবং পরে পণ্যটির আর প্রয়োজন না হলে।
  2. শুধু দেখার উদ্দেশ্যে অর্ডার করা হলে বা কেনার আগে পণ্যটি যাচাই করার জন্য অর্ডার দিলে।
  3. অর্ডার করার পর মত পরিবর্তন হলে এবং সেই মুহূর্তে পণ্যটি নিতে আগ্রহী না থাকলে।
  4. ব্যক্তিগত প্রত্যাশার সাথে পণ্যটি না মিললে, অর্থাৎ আপনি যেমনটি ভেবেছিলেন পণ্যটি তেমন না মনে হলে।